বাণী চিরন্তনী
  • লেখক তালিকা
  • বিভাগ
  • জনপ্রিয় বাণী
  • সর্বশেষ সংযোজিত
  • যোগাযোগ করুন

সবচেয়ে জনপ্রিয় বাংলা বাণী সমূহের তালিকা

নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে; কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে।

- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
মোহ

আমাকে খোঁজো না তুমি বহুদিন-কতদিন আমিও তোমাকে খুঁজি নাকো;- এক নক্ষত্রের নিচে তবু – একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি; পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়...

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
প্রেম ভালোবাসা জীবন

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের’পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
প্রেম ভালোবাসা

চিরসুখীজন ভ্রমে কি কখন ব্যথিতবেদন বুঝিতে পারে। কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে কভূ আশীবিষে দংশেনি যারে

- কৃষ্ণচন্দ্র মজুমদার
কৃষ্ণচন্দ্র মজুমদার
দুঃখ সুখ

সাত কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি

- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
বাঙালি

মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়

- মুনীর চৌধুরী
মুনীর চৌধুরী
দর্শন মানুষ জীবন

যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি

- কৃষ্ণচন্দ্র মজুমদার
কৃষ্ণচন্দ্র মজুমদার
প্রেম ভালোবাসা

ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল।

- সংগৃহীত
সংগৃহীত
উপদেশ অনুপ্রেরণা

প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।

- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেম ভালোবাসা

তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
প্রেম ভালোবাসা

ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি

- সুকান্ত ভট্টাচার্য
সুকান্ত ভট্টাচার্য
অভাব ক্ষুধা

আমি তোমারি বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস– দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ-মাস । যদি আর-কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুখ পাই গো

- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেম দর্শন ভালোবাসি ভালোবাসা প্রেমিক বিরহ ভালোবাসা দিবস রাত প্রেমিকা প্রেমপত্র প্রেরণা রাগ

অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার মত বিড়ম্বনা আর হয় না

- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
অধিকার

পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে; পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে; পৃথিবীর সব প্রেম আমাদের দু-জনার মনে; আকাশ ছড়ায়ে আছে শান্তি হয়ে আকাশে আকাশে

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
প্রেম ভালোবাসা

তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো

- নেপোলিয়ন বোনাপার্ট
নেপোলিয়ন বোনাপার্ট
নারী শিক্ষা জাতি মা

‘জয় বাংলা’ বলতে মনরে আমার এখনো কেন ভাবো, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, অন্ধকারে পুবাকাশে উঠবে আবার দিনমণি

- গৌরী প্রসন্ন মজুমদার
গৌরী প্রসন্ন মজুমদার
দেশপ্রেম দেশ

মহা - বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে-বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়ুগ কৃপাণ ভীম রণ, ভূমে রণিবে না- বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
বিদ্রোহ

এসো, এসো, এসো হে বৈশাখ তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা।

- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
বাঙালি আনন্দ আত্নবিশ্বাস বৈশাখ নববর্ষ সুপ্রভাত পহেলা বৈশাখ

পৃথিবীতে ফিনিক ফোটা জোছনা আসবে। শ্রাবন মাসে টিনের চালে বৃষ্টির সেতার বাজবে। সেই অলৌকিক সঙ্গীত শোনার জন্য আমি থাকব না। কোনো মানে হয়...

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস রাত শ্রাবণ প্রেমিকা বৃষ্টি প্রেমপত্র পৃথিবী প্রেরণা প্রেতাত্মা জোছনা

সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব। কেবলই আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদি অনুভব – আঁধারে মিশে গেছে আর সব।।

- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেম ভালোবাসা

কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
দুঃখ সুখ উপদেশ অনুভব অনুভুতি জীবন অনুভূতি ভাগ্য কপাল

দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টি নীলপদ্ম! তবুও কথা রাখেনি বরুনা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে-কোনো নারী!

- সুনীল গঙ্গোপাধ্যায়
সুনীল গঙ্গোপাধ্যায়
প্রেম ভালোবাসা ভালোবাসা দিবস প্রেমিকা

জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা অন্য সবাই বহন করে করুক; আমি প্রয়োজন বোধ করি না : আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
উপদেশ দর্শন মানুষ অনুভুতি অপেক্ষা জীবন সফলতা মানবতা

কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়। তাদের ভালোলাগা মন্দলাগা, ব্যথা বেদনা গুলো বলার মত কেউ থাকে না। তাদের কিছু অবাক্ত কথা মনের গভীরেই রয়ে যায়, আর কিছু কিছু স্মৃতি - এক সময় পরিনত হয় দীর্ঘশ্বাসে।

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
জীবন মন

আমি সবসময় নিজেক সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়

- উইলিয়াম শেক্সপিয়র
উইলিয়াম শেক্সপিয়র
দুঃখ সুখ লোভ প্রত্যাশা

কোনকালে একা হয়নিকো জয়ী, পূরুষের তরবারী; প্রেরনা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়ালক্ষী নারী

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
নারী পুরুষ

একটি বই একশটি বন্ধুর সমান.. কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান

- এ পি জে আব্দুল কালাম
এ পি জে আব্দুল কালাম
বন্ধু লাইব্রেরি

কাউকে প্রচন্ডভাবে ভালবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়।

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
প্রেম উপদেশ অনুভব অনুভুতি মোহ ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রণয় মায়া প্রেরণা তুমি অনুভূতি

আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না; ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছে তা দিয়ে আমাকে বিচার করো

- নেলসন ম্যান্ডেলা
নেলসন ম্যান্ডেলা
ব্যর্থতা সফলতা

আরম্ভ হয় না কিছু — সমস্তের তবু শেষ হয় — কীট যে ব্যর্থতা জানে পৃথিবীর ধুলো মাটি ঘাসে তারও বড় ব্যর্থতার সাথে রোজ হয় পরিচয়! যা হয়েছে শেষ হয়; শেষ হয় কোনোদিন যা হবার নয়!

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
ব্যর্থতা

কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না

- উইলিয়াম শেক্সপিয়র
উইলিয়াম শেক্সপিয়র
প্রেম বন্ধুত্ব

পাগলী আমার ঘুমিয়ে পড়েছে মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত । এ কথা যদি সে জানতো ? আমিও দিই না জানতে, কবির প্রেম তো এরকমই হয় - পান্তা ফুরায় নুন আনতে । হে চির-অধরা আমার, তুমি তো সেকথা জানতে ।

- নির্মলেন্দু গুণ
নির্মলেন্দু গুণ
প্রেম অনুভব অনুভুতি অনুরাগ ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রণয় আবেগ প্রেরণা তুমি অনুভূতি

বেদনার পায়ে চুমু খেয়ে বলি এইতো জীবন, এইতো মাধুরী, এইতো অধর ছুঁয়েছে সুখের সুতনু সুনীল রাত! তুমি জানো নাই__আমি তো জানি। মাটি খুঁড়ে কারা শস্য তুলেছে, মাংশের ঘরে আগুন পুষেছে, যারা কোনোদিন আকাশ চায়নি নীলিমা চেয়েছে শুধু, করতলে তারা ধ’রে আছে আজ বিশ্বাসী হাতিয়ার।

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম উপদেশ ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন বিশ্বাস ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রণয় একাকিত্ব প্রেরণা তুমি প্রেতাত্মা

কথা ছিলো একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেবো যৌথ-খামারে, সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাবো নিজের সংসারে।

- হেলাল হাফিজ
হেলাল হাফিজ
দেশপ্রেম কবিতা কবি স্বাধীনতা দেশ জাতি কবিত্ব দেশবাসী পতাকা স্বাধীন ২৬শে মার্চ ২৬ মার্চ

একদা ছিল না ‘জুতো’ চরণ-যুগলে দহিল হৃদয় মম সেই ক্ষোভানলে। ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে, গেলাম ভজনালয়ে ভজন কারণে!

- কৃষ্ণচন্দ্র মজুমদার
কৃষ্ণচন্দ্র মজুমদার
দুঃখ অনুভুতি কষ্ট

আমাকে পাবে না খুঁজে, কেঁদে কেটে মামুলি ফাল্গুনে

- হেলাল হাফিজ
হেলাল হাফিজ
ফাল্গুন ফাগুন বসন্ত

অতোটা হৃদয় প্রয়োজন নেই, কিছুটা শরীর কিছুটা মাংস মাধবীও চাই। এতোটা গ্রহণ এতো প্রশংসা প্রয়োজন নেই কিছুটা আঘাত অবহেলা চাই প্রত্যাখান। সাহস আমাকে প্ররোচনা দেয় জীবন কিছুটা যাতনা শেখায়, ক্ষুধা ও খরার এই অবেলায় অতোটা ফুলের প্রয়োজন নেই।

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম উপদেশ মানুষ ভালোবাসি ভালোবাসা আনন্দ প্রেমিক মন আশা ভালোবাসা দিবস মানবতা প্রেমিকা আত্মা প্রেমপত্র শরীর প্রেরণা

প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে ভালবাসা কি ভীষণ প্রতারক হৃদয় ভেঙেছে যার সেই জানে ...

- জয় গোস্বামী
জয় গোস্বামী
দুঃখ উপদেশ অনুভব অনুভুতি কষ্ট হৃদয় কপট একাকিত্ব ভাবাদর্শ অনুভূতি ইচ্ছা ইচ্ছে

একঝাক পাখি এসে ঐকতানে , গান গায় এক সাথে ভোর বিহনে, অচানক দুনিয়াটা আজব লাগে, আড়মোড়া দিয়ে সব গাছেরা জাগে, লাল নয় কালো নয় সবুজ পাতা, জেগে ওঠে একরাশ সবুজ পাতা

- ফররুখ আহমেদ
ফররুখ আহমেদ
ফাল্গুন ফাগুন বসন্ত

ভালো মানুষের রাগ থাকে বেশি। যারা মিচকা শয়তান তারা রাগে না। পাছায় লাথি মারলেও লাথি খেয়ে হাসবে।

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
সমাজ

পৃথিবীতে বালিকার প্রথম প্রেমেরমত সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই। প্রথমযৌবনে বালিকা যাকে ভালোবাসে তাহার মত সৌভাগ্যবানও আর কেহই নাই। যদিও সে প্রেম অধিকাংশ সময় অপ্রকাশিত থেকে যায়, কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারাজীবন পোড়ায়।

- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেম ভালোবাসা

কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট।

- আহমদ ছফা
আহমদ ছফা
উপদেশ জ্ঞান

ব্যর্থ হয়ে থাকে যদি প্রণয়ের এতো আয়োজন, আগামী মিছিলে এসো স্লোগানে স্লোগানে হবে কথোপকথন

- হেলাল হাফিজ
হেলাল হাফিজ
রাজনীতি

আমার ঈশ্বর জানেন- আমার মৃত্যু হবে তোমার জন্য। তারপর অনেকদিন পর একদিন তুমিও জানবে, আমি জন্মেছিলাম তোমার জন্য। শুধু তোমার জন্য

- নির্মলেন্দু গুণ
নির্মলেন্দু গুণ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভাষা ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি অনুভূতি

ঘর খুলিয়া বাহির হইয়া জোছনা ধরতে যাই; হাত ভর্তি চান্দের আলো ধরতে গেলে নাই।

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস রাত জন্ম প্রেমিকা প্রেমপত্র প্রেরণা চাঁদ অনুভূতি প্রেতাত্মা জোছনা

যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই

- প্রবাদ
প্রবাদ
প্রবাদ-প্রবচণ

মসজিদ ভাঙে ধার্মিকেরা,মন্দির ও ভাঙে ধার্মিকেরা তারপর ও তারা দাবী করে তারা ধার্মিক আর যারা ভাঙাভাঙি তে নেই তারা অধার্মিক বা নাস্তিক

- হুমায়ূন আজাদ
হুমায়ূন আজাদ
রাজনীতি সমাজ ধর্ম

আমি তোমাকে অসংখ্য ভাবে ভালবেসেছি, অসংখ্যবার ভালবেসেছি, এক জীবনের পর অন্য জীবনেও ভালবেসেছি, বছরের পর বছর, সর্বদা, সবসময়।

- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেম ভালোবাসা

রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত- যৌবনা- যদি তেমন বই হয়। তাই বোধ করি খৈয়াম তাঁর বেহেশতের সরঞ্জামের ফিরিস্তি বানাতে গিয়ে কেতাবের কথা ভোলেন নি

- সৈয়দ মুজতবা আলী
সৈয়দ মুজতবা আলী
দর্শন জীবন বই

হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি নয় তো গিয়েছি হেরে থাক না ধ্রুপদী অস্পষ্টতা কে কাকে গেলাম ছেড়ে

- হেলাল হাফিজ
হেলাল হাফিজ
অনুরাগ অভিমান

বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়

- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
প্রেম ভালোবাসা

ডাকিয়া কহিল মোরে রাজার দুলাল,- ডালিম ফুলের মতো ঠোঁট যার রাঙা, আপেলের মতো লাল যার গাল, চুল যার শাঙনের মেঘ, আর আঁখি গোধূলির মতো গোলাপী রঙিন, আমি দেখিয়াছি তারে ঘুমপথে, স্বপ্নে-কত দিন!

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
প্রেম ভালোবাসা

ভুল ভেঙে গেলে ডাক দিও, আমি মৃত্যুর আলিঙ্গন ফেলে আত্মমগ্ন আগুন ললাটের সৌমতায় তোমার লিখে দেবো একখানা প্রিয় নাম - ভালোবাসা

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা আনন্দ প্রেমিক মন আশা মৃত্যু ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র রূপবতী প্রেরণা তুমি অনুভূতি প্রেতাত্মা আলো

এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না, যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে

- অ্যালবার্ট আইনস্টাইন
অ্যালবার্ট আইনস্টাইন
কাজকর্ম

তপ্ত সীসার মতো পুড়ে পুড়ে একদিন কঠিন হয়েছি শেষে, হয়েছি জমাট শীলা। তবু সেই পাথরের অন্তর থেকে কেঁদে ওঠে একরাশ জলের আকুতি, ঝর্ণার মতো তারা নেমে জেতে চায় কিছু মাটির শরীরে

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম মানুষ

শেষমেশ যে যার সন্ধার কাছে ফিরে যায়, যে যার অন্ধকারের কাছে । জীবন যাপন ঘিরে আছে এক বর্নময় খাঁচা, সোনালী স্বাধীনতার ডানা বেঁধে রাখে রঙিন শিকল- শেষমেশ যে যার ক্ষত ও পচনের কাছে ফিরে যায়, যে যার ধংশস্তুপের কাছে

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা প্রেতাত্মা

কিছু কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় অবস্থান করি। তখন আমরা একই সঙ্গে দেখতে পাই ও পাই না। বুঝতে পারি ও পারি না। অনুভব করতে পারি ও পারি না। সে বড় রহস্যময় সময়।

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
সুখ উপদেশ দর্শন অনুভব অনুভুতি জীবন বিশ্বাস সময় অনুভূতি

যদি তুমি তোমার কাজকে স্যালুট কর, দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান কর, অমর্যাদা কর, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে।

- এ পি জে আব্দুল কালাম
এ পি জে আব্দুল কালাম
জীবন কাজকর্ম

পাগলী আমার ঘুমিয়ে পড়েছে মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত, এ কথা যদি সে জানতো...

- নির্মলেন্দু গুণ
নির্মলেন্দু গুণ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা

হে নূতন, এসো তুমি সম্পূর্ণ গগন পূর্ণ করি পুঞ্জ পুঞ্জ রূপে-- ব্যাপ্ত করি, লুপ্ত করি, স্তরে স্তরে স্তবকে স্তবকে ঘনঘোরস্তূপে। কোথা হতে আচম্বিতে মুহূর্তেকে দিক্‌ দিগন্তর করি অন্তরাল স্নিগ্ধ কৃষ্ণ ভয়ংকর তোমার সঘন অন্ধকারে রহো ক্ষণকাল।

- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
সুখ প্রকৃতি প্রকৃতিপ্রেম বৈশাখ নববর্ষ সুসময় সুপ্রভাত পহেলা বৈশাখ

শুনি মরিলে পাব বেহেস্তখানা, তা শুনে তো মন মানেনা। বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে এই ভূবনে

- লালন
লালন
ধর্ম দর্শন কাম

ভাই বড়ো ধন, রক্তের বাঁধন যদি ও পৃথক হয়, নারীর কারন।

- ক্ষণা
ক্ষণা
ক্ষণার বচন খনার বচন

দেখি তথা এক জন, পদ নাহি তার, অমনি ‘জুতো’র খেদ ঘুচিল আমার, পরের অভাব মনে করিলে চিন্তন নিজের অভাব ক্ষোভ রহে কতক্ষণ?

- কৃষ্ণচন্দ্র মজুমদার
কৃষ্ণচন্দ্র মজুমদার
দুঃখ কষ্ট ত্যাগ

এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি, হেমন্তে পাতা-ঝরার শব্দ শুনবো ব’লে নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে

- রফিক আজাদ
অপেক্ষা একাকিত্ব

মানুষ পণ করে পণ ভাঙিয়া ফেলিয়া হাঁফ ছাড়িবার জন্য

- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
দর্শন

একসাথে কখনো সবাইকে সুখী করা সম্ভব না | আপনি কখনই পারবেন না | কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে | আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায়

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
সুখ উপদেশ মানুষ অন্তর অন্তর্দৃষ্টি জ্ঞান জীবন মন আশা হাসি প্রত্যাশা ললনা পৃথিবী আপেক্ষিক

এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়

- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেম সুখ ভালোবাসা বিরহ

উচিত ছিলো তোমার বাড়ি এক্কেবারে আমার বাড়ির পাশেই হওয়া । জানলা খুলে চোখ দুটোকে মেলে দিলেই দেখতে পাবো টুকিটাকি জিনিশপত্র শোবার ঘরে অলস চুলে বোলাচ্ছ সেই স্নিগ্ধ লাজুক আঙুলগুলো । উচিত ছিলো জানলা খুললে তোমার আমার দেখতে পাওয়া সারাটি ক্ষন ।

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি অনুভূতি

সত্য একবার বলতে হয়; সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়; মিথ্যা বারবার বললে সত্য ব’লে মনে হয়।

- হুমায়ূন আজাদ
হুমায়ূন আজাদ
রাজনীতি সমাজ

জীবন একটা রঙ্গমঞ্চ; সুতরাং তোমার ভূমিকাভিনয় করতে শিখে নাও, গাম্ভীর্যকে এক পাশে সরিয়ে রেখে। নতুবা জীবনের মর্মবেদনা বহন করতে শেখা অপরের মঙ্গল করতে শেখার চেয়ে প্রাযশঃই ঢের বেশী কঠিন

- জসুয়া রথ লিয়েবম্যান
জীবন মন

সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‌‌‘এতদিন কোথায় ছিলেন?’ পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
প্রেম ভালোবাসা

গরম ভাতে বিলাই বেজার , হাছা মাতলে মই বেজার

- প্রবাদ
প্রবাদ
সিলেটি প্রবচন

যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে 'তুমি কে'; কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে 'তুমি কে'!

- বিল গেটস
বিল গেটস
অর্থ দুনিয়া

তবু তোমাকে ভালোবেসে মুহূর্তের মধ্যে ফিরে এসে বুঝেছি অকূলে জেগে রয় ঘড়ির সময়ে আর মহাকালে যেখানেই রাখি এ হৃদয়

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
ভালোবাসা হৃদয় মহাকাল

কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঠাঁলছায়ায়; হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারা দিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে; আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি অনুভূতি

যদি আলোচিত হতে চাও, সমালোচনা কে ভয় করো না- মনে রেখো সমালোচনাও এক প্রকার আলোচনা।

- প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রাজনীতি সমালোচনা

কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য। কেউ কারো যোগ্য নয়, যোগ্য বিবেচনা করে নিতে হয়।

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
অবহেলা যোগ্যতা

সাধারণত স্ত্রীজাতি কাঁচা আম, ঝাল লঙ্কা এবং কড়া স্বামীই ভালোবাসে। যে দুর্ভাগ্য পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা হইতে বঞ্চিত সে - যে কুশ্রী অথবা নির্ধন তাহা নহে; সে নিতান্ত নিরীহ।

- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
নারী পুরুষ

আমি যার শিয়রে রোদ্দুর এনে দেবো বলে কথা দিয়েছিলাম সে আঁধার ভালোবেসে রাত্রি হয়েছে । এখন তার কৃষ্ণ পক্ষে ইচ্ছের মেঘ জোনাকির আলোতে স্নান করে, অথচ আমি তাকে তাজা রোদ্দুর দিতে চেয়েছিলাম

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস রাত প্রেমিকা প্রেমপত্র প্রেরণা

মিথ্যারও মহত্ত্ব আছে। হাজার হাজার মানুষকে পাগল করিয়া দিতে পারে মিথ্যার মোহ। চিরকালের জন্যে সত্য হইয়াও থাকিতে পারে মিথ্যা।

- মানিক বন্দ্যোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়
মিথ্যা সত্য

জীবনের অর্থ হল গতি, যা কিনা ছোটাছুটি। প্রাণপণে ছোটার নাম হল বেচে থাকা, চুপচাপ থাকার নাম মরে যাওয়া। ছোটাছুটি না করে যারা বেচে আছে তারা মরে বেঁচে আছে।

- অবধূত
জীবন মন

কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?

- কৃষ্ণচন্দ্র মজুমদার
কৃষ্ণচন্দ্র মজুমদার
উপদেশ

ও কারা কোরাণ বেদ বাইবেল চুম্বিছে মরি মরি ও মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ-কেতাব সেই মানুষেরে মেরে পুজিছে গ্রন্থ ভন্ডের দল! – মুর্খরা সব শোন মানুষ এনেছে গ্রন্থ; গ্রন্থ আনেনি মানুষ কোনও

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
ধর্ম ধর্মশাস্ত্র মানবতা

আমরা মৃত্যুর আগে কী বুঝিতে চাই আর? জানি না কি আহা, সব রাঙা কামনার শিয়রে যে দেয়ালের মতো এসে জাগে ধূসর মৃত্যুর মুখ — একদিন পৃথিবীতে স্বপ্ন ছিল — সোনা ছিল যাহা নিরুত্তর শান্তি পায় — যেন কোন্‌ মায়াবীর প্রয়োজনে লাগে। কী বুঝিতে চাই আর? রৌদ্র নিভে গেলে পাখিপাখলির ডাক শুনি নি কি? প্রান্তরের কুয়াশায় দেখি নি কি উড়ে গেছে কাক

- জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ
প্রেম দেশপ্রেম প্রকৃতি প্রকৃতিপ্রেম অনুরাগ ভালোবাসি ভালোবাসা প্রেমিক দেশ ভাষা প্রত্যাশা ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র দেশবাসী সন্ধ্যা প্রেরণা

জলের আগুনে পুড়ে হয়েছি কমল, কী দিয়ে মুছবে বলো আগুনের জল

- হেলাল হাফিজ
হেলাল হাফিজ
দেশ

বেঁচে থাকার মত আনন্দ আর কিছুই নেই। কত অপূর্ব দৃশ্য চারিদিকে। মন দিয়ে আমরা কখনো তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায়, তখনি শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়।

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
উপদেশ অনুভব অনুভুতি জীবন সময় হৃদয় অনুভূতি

সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
প্রেম দুঃখ উপদেশ দর্শন অনুভব অনুভুতি ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র মায়া প্রেরণা তুমি অনুভূতি

নিজের বেলায় আটিঁগাটি, পরের বেলায় চিমটি কাটি।

- ক্ষণা
ক্ষণা
ক্ষণার বচন খনার বচন

সব মানুষের জীবনেই অপূর্ণতা থাকবে। অতি পরিপূর্ণ যে মানুষ তাকে জিজ্ঞেস করলে সে ও অতি দুঃখের সঙ্গে তার অপূর্ণতার কথা বলবে। অপূর্ণতা থাকে না শুধু বড় বড় সাধক ও মহা পুরুষদের।

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
জীবন মন

এই যে বিটপি-শ্রেণী হেরি সারি সারি- কী আশ্চর্য শোভাময় যাই বলিহারি! কেহ বা সরল সাধু-হৃদয় যেমন, ফল-ভারে নত কেহ গুণীর মতোন

- কৃষ্ণচন্দ্র মজুমদার
কৃষ্ণচন্দ্র মজুমদার
সাহিত্য

আকালের এই কালে সাধ হলে পথে ভালোবেসো, ধ্রুপদী পিপাসা নিয়ে আসো যদি লাল শাড়িটা তোমার পড়ে এসো

- হেলাল হাফিজ
হেলাল হাফিজ
ভালোবাসি ভালোবাসা ভালোবাসা দিবস

হলুদ বরন মেঘলা এ তার যৌবন উছলায় লাল ওরনার আড়াল দিয়া চক্ষু দুটি চায় খোপায় টগর ময়না বুঝি আমায় খুঁজে হায় বসন্তে এ বিহুর লগন উত্তাল হয়ি যায়

- সংগৃহীত
সংগৃহীত
ফাল্গুন ফাগুন বসন্ত

যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে- বুঝবে সেদিন বুঝবে! ছবি আমার বুকে বেঁধে পাগল হ’লে কেঁদে কেঁদে ফিরবে মর” কানন গিরি, সাগর আকাশ বাতাস চিরি’ যেদিন আমায় খুঁজবে- বুঝবে সেদিন বুঝবে!

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
বিশ্বাস অশ্রু বিদায় বিরহ একাকিত্ব

আসবে আবার আশিন-হাওয়া, শিশির-ছেঁচা রাত্রি, থাকবে সবাই - থাকবে না এই মরণ-পথের যাত্রী! আসবে শিশির-রাত্রি! থাকবে পাশে বন্ধু স্বজন, থাকবে রাতে বাহুর বাঁধন, বঁধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে- বিষিয়ে ও-বুক উঠবে- বুঝবে সেদিন বুঝবে!

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
উপদেশ বন্ধু স্বপ্ন বন্ধুত্ব রাত অনুপ্রেরণা গণমানুষ প্রেরণা তুমি

ইচ্ছে ছিলো বিরহের সাথে একরাত কাটাবো নিদ্রায়, যার কাছে ঋনী হয়ে শিখেছি নির্ঘুম রাতের সুখ তার সাথেই একরাত পাশাপাশি কাটাবো গভীর ঘুমে

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম ভালোবাসি ভালোবাসা প্রেমিক ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা প্রেতাত্মা

দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ।

- ক্ষণা
ক্ষণা
ক্ষণার বচন খনার বচন

মেঘমুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ, মাঠ চলে গেল বলের বাইরে। দুঃখিত দর্শকমন্ডলি, আমি একটু আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম, বল চলে গেল সীমানার বাইরে।

- চৌধুরী জাফরউল্লাহ শরাফত
চৌধুরী জাফরউল্লাহ শরাফত
খেলা ক্রিকেট

ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে। হয়ত খুবই অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে। কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই।

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
প্রেম ভালোবাসা

ছোট ছোট মুখ জানে না ধরার দুখ, হেসে আসে তোমাদের দ্বারে। নবীণ নয়ন তুলি কৌতুকেতে দুলি দুলি চেয়ে চেয়ে দেখে চারিধারে।

- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
জীবন মন

আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নিরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ, আমাকে গ্রহণ করো। উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান, আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ। আমাকে আর কি বেদনা দেখাবে?

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম বেদনা অভিমান

বিক্ষিপ্ত উক্তি

শর্তাবলী