বাণী চিরন্তনী
  • লেখক তালিকা
  • বিভাগ
  • জনপ্রিয় বাণী
  • সর্বশেষ সংযোজিত
  • যোগাযোগ করুন

বাণী চিরন্তণীঃ বাণী তালিকা কষ্ট

মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
দুঃখ দর্শন কষ্ট

সব কিছুকেই একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়, কিন্তু কষ্টকে কোন নির্দিষ্ট সঙ্গায় ফেলা যায় না। কারন কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়

- রেদোয়ান মাসুদ
কষ্ট

যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনও অন্যের দুঃখ কষ্টকে উপলদ্ধি করতে পারেনা

- রেদোয়ান মাসুদ
দুঃখ কষ্ট স্বার্থপরতা

যতদিন ভবে, না হবে না হবে, তোমার অবস্থা আমার সম। ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে বুঝে না বুঝিবে, যাতনা মম

- কৃষ্ণচন্দ্র মজুমদার
কৃষ্ণচন্দ্র মজুমদার
দুঃখ সুখ সাহিত্য কষ্ট

বোকা মানুষ গুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে। কিন্তু কখনও কাউকে ঠকাতে জানে না।

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
কষ্ট

আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও আঘাত না লাগে। আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়

- সুনীল গঙ্গোপাধ্যায়
সুনীল গঙ্গোপাধ্যায়
দুঃখ কষ্ট

জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মিলেনা, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায়না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায়না

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
অনুভুতি কষ্ট ভুল

যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট!

- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
দুঃখ কষ্ট

আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে

- গৌরী প্রসন্ন মজুমদার
গৌরী প্রসন্ন মজুমদার
দুঃখ কষ্ট

এতোটা নিশব্দে জেগে থাকা যায় না, তবু জেগে আছি.... আরো কতো শব্দহীন হাঁটবে তুমি, আরো কতো নিভৃত চরনে আমি কি কিছুই শুনবো না- আমি কি কিছুই জানবো না!

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
দুঃখ কষ্ট

আমি একা এই ব্রহ্মান্ডের ভেতর একটি বিন্দুর মতো আমি একা

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
দুঃখ কষ্ট একাকিত্ব

একদা ছিল না ‘জুতো’ চরণ-যুগলে দহিল হৃদয় মম সেই ক্ষোভানলে। ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে, গেলাম ভজনালয়ে ভজন কারণে!

- কৃষ্ণচন্দ্র মজুমদার
কৃষ্ণচন্দ্র মজুমদার
দুঃখ অনুভুতি কষ্ট

দেখি তথা এক জন, পদ নাহি তার, অমনি ‘জুতো’র খেদ ঘুচিল আমার, পরের অভাব মনে করিলে চিন্তন নিজের অভাব ক্ষোভ রহে কতক্ষণ?

- কৃষ্ণচন্দ্র মজুমদার
কৃষ্ণচন্দ্র মজুমদার
দুঃখ কষ্ট ত্যাগ

কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট !

- হেলাল হাফিজ
হেলাল হাফিজ
কষ্ট বেদনা

লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট ‘মালটি-কালার’ কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট

- হেলাল হাফিজ
হেলাল হাফিজ
কষ্ট বেদনা

ঘরের কষ্ট পরেরর কষ্ট পাখি এবং পাতার কষ্ট দাড়ির কষ্ট চোখের বুকের নখের কষ্ট, একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট

- হেলাল হাফিজ
হেলাল হাফিজ
কষ্ট বেদনা

আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট, কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন আমার মত ক’জনের আর সব হয়েছে নষ্ট, আর কে দেবে আমার মতো হৃষ্টপুষ্ট কষ্ট

- হেলাল হাফিজ
হেলাল হাফিজ
কষ্ট বেদনা

নরম কাঁদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই পানি ঢালা হোক না কেন, তা আর গলে না বরং শক্তিশালী হয়। মানুষের মনও একই রকম, একবার কষ্ট পেলে এরপর শত আবেগেও তার কোন পরিবর্তন হয় না।

- টার্মস টমাস
প্রেম কষ্ট আবেগ

পাখিকে জিজ্ঞেস করো নিরিবিলি, পক্ষপাতহীন পাখি বিস্তারিত সংবাদ জানাবে কী কী ব্যথা এবং আর্দ্রতা রেখেছে দখল করে আশৈশব আমার একালা, আমি কতো একা, কতোখানি ক্ষত আর ক্ষতি নিয়ে বেদনার অনুকূলে প্রবাহিত আমার জীবন

- হেলাল হাফিজ
হেলাল হাফিজ
দর্শন কষ্ট জীবন বেদনা একাকিত্ব

প্রত্যেকের বুকের নিভৃতে কিছু দগ্ধ ক্ষত থাকে লুকানো, কিছু অসম্পূর্ণ নির্মাণ, ভাংগাচোরা গেরস্হালি ঘরদোর, প্রত্যেকের নিজস্ব কিছু নিদ্রাহীন রাত্রি থাকে যাকে চিরদিন নষ্ট নোখের মতো রেখে দিতে হয় কোমল অনিচ্ছার বাগানে যাকে শুধু লুকিয়ে রাখাতেই সুখ, নিজের নিভৃতে রেখে গোপনে পোড়াতেই একান্ত পাওয়া

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
দুঃখ কষ্ট বেদনা হৃদয় একাকিত্ব

বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই, মন ভালো নেই; ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা সারাদিন ডাকি সাড়া নেই, একবার ফিরেও চায় না কেউ পথ ভুলকরে চলে যায়, এদিকে আসে না আমি কি সহস্র সহস্র বর্ষ এভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকে?

- মহাদেব সাহা
মহাদেব সাহা
দুঃখ কষ্ট মন বিরহ প্রেমিকা বেদনা একাকিত্ব বিষাদ

এই শূন্য ঘরে, এই নির্বসনে কতোকাল, আর কতোকাল! আজ দুঃখ ছুঁয়েছে ঘরবাড়ি, উদ্যানে উঠেচে ক্যাকটাস্ত কেউ নেই, কড়া নাড়ার মতো কেউ নেই, শুধু শূন্যতার এই দীর্ঘশ্বাস, এই দীর্ঘ পদধ্বনি

- মহাদেব সাহা
মহাদেব সাহা
কবিতা দর্শন কষ্ট জীবন মন বিরহ কবিত্ব বেদনা একাকিত্ব বিষাদ শূণ্য

টেলিফোন ঘোরাতে ঘোরাতে আমি ক্লান্ত ডাকতে ডাকতে একশেষ; কেউ ডাক শোনে না, কেউ ফিরে তাকায় না এই হিমঘরে ভাঙ্গা চেয়ারে একা বসে আছি। এ কী শাস্তি তুমি আমাকে দিচ্ছো ঈশর, এভাবে দগ্ধ হওয়ার নাম কি বেঁচে থাকা

- মহাদেব সাহা
মহাদেব সাহা
কবিতা দর্শন কষ্ট জীবন মন শাস্তি বিরহ প্রেমিকা বেদনা একাকিত্ব বিষাদ

আজ বিষাদ ছুঁয়েছে বুক, বিষাদ ছুঁয়েছে বুক মন ভালো নেই, মন ভালো নেই; তোমার আসার কথা ছিলো, তোমার যাওয়ার কথা ছিলো - আসা-যাওয়ার পথের ধারে ফুল ফোটানোর কথা ছিলো সেসব কিছুই হলো না, কিছুই হলো না; আমার ভেতরে শুধু এক কোটি বছর ধরে অশ্রুপাত শুধু হাহাকার শুধু শূন্যতা, শূন্যতা

- মহাদেব সাহা
মহাদেব সাহা
কবিতা দর্শন কষ্ট ভালোবাসি ভালোবাসা জীবন মন অশ্রু ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র একাকিত্ব

তোমার শূন্য পথের দিকে তাকাতে তাকাতে দুই চোখ অন্ধ হয়ে গেলো, সব নদীপথ বন্ধ হলো, তোমার সময় হলো না - আজ সারাদিন বিষাদপর্ব,সারাদিন তুষারপাত... মন ভালো নেই, মন ভালো নেই

- মহাদেব সাহা
মহাদেব সাহা
প্রেম কষ্ট ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি

চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না-থাকা জুড়ে

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম দুঃখ কষ্ট ভালোবাসি ভালোবাসা রাত প্রেমিকা একাকিত্ব তুমি

বিদায়ের সেহনাই বাজে নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচে ছিলাম দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয় সবাইকে অজানা গন্তব্যে হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি অজান্তেই চমকে ওঠি জীবন, ফুরালো নাকি! এমনি করে সবাই যাবে, যেতে হবে…

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
দুঃখ প্রকৃতি প্রকৃতিপ্রেম দর্শন অন্তর কষ্ট ভবিষ্যৎ জ্ঞান জীবন মৃত্যু সত্য সৌন্দর্য প্রত্যাশা পৃথিবী দুনিয়া একাকিত্ব

দুরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম

- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
দুঃখ উপদেশ অনস্তিত্ব অনুভব অনুভুতি কষ্ট ত্যাগ অসময় তুমি

স্বপন ভেঙে নিশুত্ রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা-ছোঁওয়ায় উঠবে ও-বুকে ছমকে,- জাগবে হঠাৎ চমকে! ভাববে বুঝি আমিই এসে ব’সনু বুকের কোলটি ঘেঁষে, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা! মিথ্যা স্বপন! বেদনাতে চোখ বুঁজবে- বুঝবে সেদিন বুঝবে!

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
উপদেশ কষ্ট স্বপ্ন বিরহ বেদনা একাকিত্ব শূণ্য

গাইতে ব’সে কন্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, ব’লবে সবাই-“ সেই যে পথিক তার শেখানো গান না?’’ আসবে ভেঙে কান্না! প’ড়বে মনে আমার সোহাগ, কন্ঠে তোমার কাঁদবে বেহাগ! প’ড়বে মনে অনেক ফাঁকি অশ্র”-হারা কঠিন আঁখি ঘন ঘন মুছবে- বুঝবে সেদিন বুঝবে!

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
উপদেশ কষ্ট মন স্বপ্ন বিরহ অনুপ্রেরণা বেদনা একাকিত্ব প্রেরণা

আবার যেদিন শিউলি ফুটে ভ’রবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথতে মালা কাঁপবে তোমার কঙ্কণ- কাঁদবে কুটীর-অঙ্গন! শিউলি ঢাকা মোর সমাধি প’ড়বে মনে, উঠবে কাঁদি’! বুকের মালা ক’রবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুচবে- বুঝবে সেদিন বুঝবে!

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
উপদেশ অনুপস্থিতি কষ্ট অনুপ্রেরণা বেদনা প্রেরণা

যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুঁছবে বুঝবে সেদিন বুঝবে।

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
প্রেম উপদেশ কষ্ট ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র একাকিত্ব প্রেরণা

ছবি আমার বুকে বেধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি সাগর আকাশ বাতাশ চিরি সেদিন আমায় খুজবে বুঝবে সেদিন বুঝবে।

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
প্রেম কষ্ট ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র একাকিত্ব প্রেরণা

স্বপন ভেঙ্গে নিশুত রাতে, জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোয়ায় উঠবে ও-বুক ছমকে- জাগবে হঠাৎ ছমকে, ভাববে বুঝি আমিই এসে বসনু বুকের কোলটি ঘেষে ধরতে গিয়ে দেখবে যখন শুন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুজবে- বুঝবে সেদিন বুঝবে

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
প্রেম উপদেশ কষ্ট ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা তুমি

গাইতে গিয়ে কন্ঠ ছিড়ে আসবে যখন কান্না বলবে সবাই- সেই যে পথিক তার শোনানো গান না?- আসবে ভেঙ্গে কান্না, পড়বে মন আমার সোহাগ কন্ঠে তোমার কাদবে বেহাগ পড়বে মনে আমার ফাকি অশ্রুহারা কঠিন আখি ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন বুঝবে।

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
প্রেম উপদেশ কষ্ট ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র একাকিত্ব প্রেরণা

আবার যেদিন শিউলী ফুলে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাথতে মালা, কাপবে তোমারকঙ্কণ কাদবে কুটির অঙ্গন, শিউলী ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাদি বুকের জ্বালা করবে মালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুচবে বুঝবে সেদিন বুঝবে।

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
প্রেম উপদেশ কষ্ট ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা

আবার গাঙ্গে আসবে জোয়ার, দুলবে তরী রঙ্গে সেই তরীতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দুলবে তরী রঙ্গে, পড়বে মনে সে কোন রাতে এক তরীতে ছিলে সাথে এমনি গাঙে ছিল জোয়ার নদীর দুধার এমনি আধার তেমনি তরী ছুটবে- বুঝবে সেদিন বুঝবে।

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
প্রেম উপদেশ কষ্ট ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা

আসবে ঝড়ি, নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাপবে কুটির সেদিন ত্রাসে, জাগবে বুকেক্রন্দন টুটবে যবে বন্ধন, পড়বে মনে নেই সে সাথে বাধতে বুকে দুঃখ রাতে- আপনি গালে যাচবে চুমা চাইবে আদর মাগবে ছোওয়া আপনি যেচে চুমবে বুঝবে সেদিন বুঝবে।

- কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
প্রেম উপদেশ কষ্ট ভালোবাসি ভালোবাসা প্রেমিক মন ভালোবাসা দিবস প্রেমিকা প্রেমপত্র প্রেরণা

অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মত এমন বিড়ম্বনা আর না

- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেম দুঃখ কষ্ট ভালোবাসি ভালোবাসা প্রেমিক ছলনা ভালোবাসা দিবস প্রেমিকা বেদনা প্রেমপত্র রবীন্দ্রনাথ প্রেরণা প্রেতাত্মা মেয়ে

প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে ভালবাসা কি ভীষণ প্রতারক হৃদয় ভেঙেছে যার সেই জানে ...

- জয় গোস্বামী
জয় গোস্বামী
দুঃখ উপদেশ অনুভব অনুভুতি কষ্ট হৃদয় কপট একাকিত্ব ভাবাদর্শ অনুভূতি ইচ্ছা ইচ্ছে

বিক্ষিপ্ত উক্তি

শর্তাবলী